ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ত্রয়োদশ আসরের ৪৫তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ১৯৫ রানের টার্গেট দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। রাজস্থানের ইংল্যান্ড অল-রাউন্ডার বেন স্টোকসের অপরাজিত ১০৭ রানের সুবাদে মুম্বাইকে ৮ উইকেটে হারায় রাজস্থান।
৬০ বলে ১৪টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান স্টোকস। আইপিএলের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বারের মতো রান তাড়া করতে নেমে সেঞ্চুরি করলেন স্টোকস। আইপিএলের ইতিহাসে এমনটি করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান।
এর আগে ২০১৭ সালের আইপিএলে গুজরাট লায়ন্সের বিপক্ষে অপরাজিত ১০৩ রান করেছিলেন পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলতে নামা স্টোকস। ওই ম্যাচে ১৬২ রানের টার্গেট পেয়েছিলো পুনে। পাঁচ নম্বরে নেমে ৭টি চার ও ৬টি ছক্কায় নিজের ইনিংস সাজান স্টোকস।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051