রাত পোহালেই শুরু হচ্ছে কঠোর লকডাউন। বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেল থেকেই ঢাকাগামী যাত্রীদের ভিড় বেড়েছে শিবচরের বাংলাবাজার ঘাটে।
ঘাট সূত্র জানায়, দুপুর থেকে ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড় শুরু হয়েছে। সকালের দিকে ঘাট এলাকায় ঢাকাগামী তেমন যাত্রী ছিল না। লঞ্চে যাত্রী এবং ফেরিতে যাত্রীবাহী ছোট যানবাহনের চাপ রয়েছে। সন্ধ্যা পর্যন্ত ছোট-বড় পরিবহন ও যাত্রীদের ভিড় আরও বেড়ে যাচ্ছে। এর বেশির ভাগই প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল।
ঢাকাগামী যাত্রী আজিজুল হক বলেন, ‘ভোর থেকে ফের কঠোর লকডাউন শুরু হচ্ছে। দুপুরের খাবার খেয়েই রওনা দিয়েছি। আসলে খুব তাড়াহুড়া পড়ে গেছে। ঈদের আগের দিন এসেছি। আবার পরের দিনই যেতে হচ্ছে।’
ঘাটে আসা আরেক যাত্রী মো. জামিল হোসেন বলেন, ‘গাজীপুর যাবো। দুপুরে বাড়ি থেকে বের হয়েছি। ঘাটে প্রচুর ভিড় রয়েছে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘সকাল থেকে নৌ-রুটে ১৪ টি ফেরি চলাচল করছে। ঘাটে ঢাকাগামী যাত্রীদের চাপ বেড়েছে। এছাড়া সকালে ঘরমুখো যাত্রীদের চাপও ছিল।‘
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051