সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরির্তিত থাকবে বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুস্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-আববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের বাকি এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে আরও জানানো হয়, শ্রীমঙ্গল, পাবনা, বগুড়া, বদলগাছী, দিনাজপুর ও চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এছাড়া আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, এ সময়ে রাতের তাপমাত্রা বাড়তে পারে। আর আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ের শেষের দিকে দেশের কোথাও কোথাও হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেট বিভাগের শ্রীমঙ্গলে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগের টেকনাফে ২৯ দশমিকক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল গোপালগঞ্জে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
ময়মনসিংহ বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল নেত্রকোনায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ময়মনসিংহে ২১ ডিগ্রি সেলসিয়াস।
চট্টগ্রাম বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুমিল্লায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সিলেট বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছীতে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী, বদলগাছী ও বগুড়ায় ১৯ ডিগ্রি সেলসিয়াস।
রংপুর বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৯ দশকি ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ১৯ ডিগ্রি সেলসিয়াস।
খুলনা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আর বরিশাল বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বরিশালে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায় ২৭ ডিগ্রি সেলসিয়াস।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051