1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
আইপিএল

রাজস্থানকে ১৩ রানে হারিয়ে ফের শীর্ষে দিল্লি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ১:২৩ pm

মরুরাজ্য আরব আমিরাতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে দিল্লি ক্যাপিটালস।

হার মানতে নারাজ শ্রেয়াস আইয়ারের দল।

বুধবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের স্লো উইকেটে রাজস্থান রয়্যালসকে হারিয়েছে দিল্লি। এ জয়সহ মোট ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ফের শীর্ষে উঠেছে শ্রেয়াস আইয়ারের দল। এক ম্যাচ কম খেল ১০ পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে দ্বিতীয় স্থানে মুম্বাই ইন্ডিয়ানস।

আর মুম্বাইয়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

বুধবার দুবাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ইংলিশ বোলার জফরা আর্চারে বিধ্বস্ত হয় দিল্লি। ১০ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে দিল্লি। আর্চারের করা ইনিংসের প্রথম বলেই বোল্ড হয়ে যান পৃথ্বি শ। ১০ রানের মাথায় আজিঙ্কা রাহানেকেও সাজঘরে ফেরান আর্চার।

হাল ধরেন দিল্লির আরেক ওপেনার শিখর ধাওয়ান ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার। একটু মন্থর গতিতে হলেও এই জুটি ৮৫ রান তোলে।

দলীয় ৯৫ রানের সময় শিখর ধাওয়ানকে আউট করেন শ্রেয়াস গোপাল। ৩৩ বলে ৫৭ রানের ইনিংস খেলেন ধাওয়ান।

তার পর ৫৩ রান করে কার্তিক ত্যাগির বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন অধিনায়ক শ্রেয়াস।

এ জুটি চলে যাওয়ার পর অন্যরা খুব একটা সুবিধা করতে পারেননি। সবাই ছোট ছোট ইনিংস খেলেন, মার্কাস স্টোইনিজ (১৮) ও অ্যালেক্স ক্যারে (১৪)।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান করে দিল্লি ক্যাপিটালস।

জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুভসূচনা করে দুই ইংলিশ তারকা বেন স্টোকস আর জস বাটলার।

৯ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেন বাটলার। বাটলারকে থামান অ্যানরিখ নর্টজ। অধিনায়ক স্টিভেন স্মিথ মাত্র ১ রান করেন। তাকে আউট করেন অশ্বিন। এতেই পিছিয়ে পড়ে রাজস্থান। নিয়মিত বিরতিতেই রাজস্থানের উইকেট নিতে থাকেন দিল্লির বোলাররা।

বেন স্টোকস ৩৫ বলে ৪১ রান করে আউট হন তুষার দেশপান্ডের বলে। সাঞ্জু স্যামসনকে বোল্ড করেন প্যাটেল। ১৮ বলে ২৫ রান করেন তিনি।

রবিন উথাপ্পা করেন ২৭ বলে ৩২ রান। ৪ বলে ৬ রান করে আউট হন শ্রেয়াস গোপাল। ১৪ রানে নটআউট থাকেন রাহুল তিওয়াতিয়া।

রাবাদার বলে আর্চার ১ রানে বিদায় নিলে ৮ উইকেটে ১৪৮ রানেই থেমে যায় রাজস্থানের ইনিংস। ফল ১৩ রানে জয় পায় দিল্লি ক্যাপিটালস।

দিল্লির হয়ে মাঠে নামা তুষার দেশপান্ডে ৪ ওভারে ৩৭ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া দক্ষিণ আফ্রিকান অ্যানরিখ নর্টজেও নেন ২ উইকেট। কাগিসো রাবাদা, রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেল নেন ১টি করে উইকেট।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ