অবশেষে জয়ে ফিরল সানরাইজার্স হায়দরাবাদ। বৃহস্পতিবার দুবাইয়ে রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল ডেভিড ওয়ার্নারের দল। এই জয়ের ফলে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এল সানরাইজার্স হায়দরাবাদ। আর এই ম্যাচ হেরে ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে নেমে গেল রাজস্থান রয়্যালস।
১৫৪ রান তাড়া করতে নেমেই শুরুতেই দুই ওপেনারকে হারায় সানরাইজার্স। প্রথম ওভারেই হায়দরাবাদ ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নাকে ডাগ-আউটে ফেরান জোফরা আর্চার। মাত্র ৪ রান করে ডাগ-আউটে ফেরেন ওয়ার্নার। নিজের দ্বিতীয় তথা ইনিসের তৃতীয় ওভারে অপর ওপেনার জনি বেয়ারস্টোকে ফিরিয়ে রাজস্থানকে ম্যাচ ফেরান আর্চার। মাত্র ১০ রান করে আর্চারের বলে বোল্ড হন বেয়ারস্টো।
এরপর অবশ্য রয়্যালসদের নিয়ে ছেলেখেলা করে হায়দরাবাদকে জেতালেন মনীশ পান্ডে ও বিজয় শংকর। তৃতীয় উইকেটে ১৪০ রানের পার্টনারশিপে হাসতে হাসতে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স। ১৮.১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ। ব্যাট হাতে দুরন্ত মনীশ ও শংকর। দু'জনের হাফ-সেঞ্চুরি করেন।
তবে বেশি আক্রমণাত্মক ছিলেন মনীশ। ৪৭ বলে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ইনিংসে ৮টি ওভার বাউন্ডারি ও ৪টি বাউন্ডারি মারেন মনীশ। আর ৫১ বলে হাফ-ডজন বাউন্ডারি মেরে ৫২ রানে অপরাজিত থাকেন বিজয়। মাত্র ৯১ বলে দু'জনে ১৪০ রানের পার্টনারশিপ গড়ে দলকে জেতান।
এর আগে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে রাজস্থান রয়্যালস। রবিন উথাপ্পা ও বেন স্টোকস ওপেনিং জুটিতে ৩৩ রান যোগ করে। ১৩ বলে ১৯ রান করে রান-আউট হন উথাপ্পা। এরপর স্টোকস ও সঞ্জু স্যামসন দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যান। স্যামসন ২৬ বলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করে হোল্ডারের শিকার হন। যিনি এদিন কেন উইলিয়ামসনের পরিবর্তে দল সুযোগ পান। আর সেটা দারুণভাবে কাজে লাগান। ৪ ওভারে ৩৩ রান খরচ করে তুলে নেন তিনটি উইকেট।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051