ভারতে পাচার হওয়ার সময় রাজশাহী সীমান্ত থেকে ১২৬ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বাঘা উপজেলার সড়কঘাট পদ্মারচর নামক স্থান থেকে ইলিশগুলো জব্দ করা হয়।
তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাত আটটার দিকে বিজিবির ১ ব্যাটালিয়নের আলাইপুর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল এ অভিযান চালায়। চোরাকারবারীরা নৌকায় করে মাছগুলো সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিলেন। চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাছ ফেলে পালিয়ে যান। পরে বিজিবি মাছ জব্দ করে আনে।
শুক্রবার সকালে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে মাছগুলো মাদ্রাসা-এতিমখানা এবং গরিব মানুষের মাঝে বিতরণ করে দেওয়া হয়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051