রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বুধবার (১৬ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৩ জনের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। অন্য আটজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।
করোনা পজিটিভ পাঁচজনের মধ্যে রাজশাহীর তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জের দুইজন রোগী ছিলেন। উপসর্গ নিয়ে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন এবং কুষ্টিয়ার একজন মারা গেছেন।
বুধবার (১৬ জুন) সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৪৪ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৮ জন। হাসপাতালের করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ৩০৯টি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051