করোনা পরিস্থিতির অবনতি ঘটনায় রাজশাহীতে চলমান লকডাউন আরো কঠোর করা হয়েছে। প্রতিদিন বিকেল ৫টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময়ে অটোরিকশাসহ নগরীতে যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বাড়ি থেকে বের না হতেও বলা হয়েছে। সোমবার বিকেল থেকে এই নির্দেশনা কার্যকর হবে।
রোববার বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে করোনা পরিস্থিতি নিয়ে পর্যালনা সভায় এসব সিদ্ধান্ত হয়। পরে সাংবাদিকদের সামনে এ বিষয়ে সিদ্ধান্ত জানান, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
এর আগে রাজশাহীতে করোনা সংক্রমণের চিত্র জানতে রাস্তায় করোনা পরীক্ষা করা হয়। রোববার সকাল থেকে নগরীর ৫টি পয়েন্টে ভ্রাম্যমাণ এই ক্যাম্পেইন চালানো হয়।
ঈদের পর থেকে রাজশাহীর করোনা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। প্রতিদিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালের করোনা ইউনিটে মারা যাচ্ছে করোনা রোগী। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে সব শেষ এক দিনে আরো ছয়জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এর মধ্যে দুজন করোনায় মারা গেছেন। আর চারজন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রামেক হাতপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মৃতদের মধ্যে একজন রাজশাহীর আর তিনজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এ ছাড়া নাটোরের একজন এবং একজনের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
এ দিকে গত ২৪ মে থেকে ৬ জুন পর্যন্ত ১৪ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে মারা গেছেন ১০৭ জন। রোববার সকালে করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৩৫ জন। এর মধ্যে আগের ২৪ ঘণ্টায় ভর্তি হন ৩০ জন। আটজন চাঁপাইনবাবগঞ্জের, ১৮ জন রাজশাহীর, তিনজন নওগাঁর এবং নাটোরের একজন।
শনিবার রাজশাহী মেডিকেল কলেজ ও রামেক হাসপাতালের দুটি ল্যাবে ৫৪২ জনের নমুনা পরীক্ষা করে ২৯২ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে রাজশাহীর ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের পজিটিভ আসে। আর চাঁপাইনবাবগঞ্জের ১৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের করোনা পজিটিভ এসেছে।
করোনার খারাপ পরিস্থিতির কারণে গত বৃহস্পতিবার লকডাউনে রাত্রিকালীন কঠোরতা আরোপ করে রাজশাহী জেলা প্রশাসন। ওই নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী দিন সকাল ৬টা পর্যন্ত এই কঠোর লকডাউন পালিত হয়ে আসছিলো।
তবে স্থানীয় ১৪ দলীয় জোট ছাড়াও বিশেষজ্ঞরা কঠোর লকডাউনের দাবি করে আসছিলেন। এ অবস্থায় রোববার বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে পর্যালচনা সভার আয়োজন করা হয়।
এতে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জমান লিটন, রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিলসহ স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নতুন করে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051