1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজশাহীতে গণপিটুনিতে ট্রাকচালক নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ ১২:০৩ pm

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় দুটি ছাগল মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে আবু তালেব নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় পুলিশ পাঁচ জনকে আটক করেছে। ট্রাকচালক আবু তালেবের বাড়ি পুঠিয়ার ঝলমলিয়া এলাকায়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাত ৮টার দিকে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকায় আবু তালেবের ট্রাকের নিচে পড়ে দুটি ছাগল মারা যায়। এসময় ট্রাকটি পালিয়ে আসে। ছাগল মালিক গোলাম মোস্তফা তাহেরপুর এলাকায় তার আত্মীয়-স্বজনকে ফোন করেন ট্রাকটি আটকানোর জন্য। ট্রাকটি তাহেরপুর পৌঁছালে ১০-১২টি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে পুঠিয়ার বাসুপাড়া এলাকায় ট্রাকটি আটকানো হয়। সেখানে চালক তালেবকে পিটিয়ে গুরুতর আহত করেন তারা। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ রাতে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে। ছাগল মালিক গোলাম মোস্তফা পলাতক রয়েছেন। তাকেও আটকের চেষ্টা চলছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ