রাজশাহীর করোনা পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে। ২৪ ঘণ্টায় মতুন করে দুইজন চিকিৎসকসহ করোনা শনাক্তের সংখ্যা ৪৩ জন। এর মধ্যে ২৯ জনই রাজশাহীর। নতুন সংখ্যা যোগ হওয়ায় রাজশাহীতে ৩ হাজার ৪শ’ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা। আর কারোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিভাগে প্রাণহানি হয়েছে ৪৭ জনের।
রোববার সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস নতুন শনাক্তের এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হাসপাতালের ল্যাবে মোট ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৩ জন করোনা পজিটিভ হন।
নতুন আক্রান্তদের মধ্যে দুইজন ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের রাজশাহী শাখার চিকিৎসক রয়েছেন। এছাড়া একজন আইনজীবীও রয়েছেন।
করোনা আক্রান্ত দুই চিকিৎসক হলেন- ডা. আবদুর রশিদ (৫৪) ও ডা. আব্দুল্লাহ আল কাফি (৪৭)। আর আইনজীবীর নাম সুনির্মল (৩৬)। রামেক হাসপাতালের কর্মীরা হলেন- শাহানাজ (৩২), জরিনা (৪৫), জিরিয়া (৪৯), রোখসানা (২৫), আবদুস সালাম (৫০), ইসমত আরা (২৫), আবদুল মমিন (৩১), আবু শাহীন (৩৮), কামরুজ্জামান (৪২), রাধা রমন (২৯), আশরাফুল (৪২), মামুন রানা (২৫), মনিরুজ্জামান (৩৭) ও সাথী আক্তার কাজল (৪৭)। এছাড়া মহানগরীর ৯ নম্বর ওয়ার্ডের অধিবাসী রাজিয়া বেগম (৪৫), নারগিস (৪৭), রিমা (৩৭), ৮ নম্বর ওয়ার্ডের আহসান মোনাম (৩০) এবং বশির (৪৫) নামের এক ব্যক্তির শরীরে নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে।
এদিকে, রাজশাহী মেডিক্যাল কলেজের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, কলেজের ল্যাবে দুই শিফটে ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১ জনের নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে চারজনের বাড়ি রাজশাহী মহানগরীতে। আর একজন করে রোগী জেলার গোদাগাড়ী ও পবা উপজেলায়। এছাড়া নাটোরের ১৪ এবং পাবনার ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন ২৯ জন শনাক্ত হওয়ায় রাজশাহী জেলা ও মহানগরে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৬৬ জন। আর রাজশাহী বিভাগের আট জেলায় মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৭৪ জন। এছাড়া গোটা বিভাগের করোনায় মৃত্যুর সংখ্যা ৪৭ জন (২০ জুন পর্যন্ত)।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051