1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজশাহীতে অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০ ৩:০৬ pm

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অতিরিক্ত মদ্যপানে মো. সেলিম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সেলিম উপজেলার মাটিকাটা গ্রামের নিজাম উদ্দীনের ছেলে।

বুধবার (৪ নভেম্বর) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় সঙ্কটাপন্ন অবস্থায় আরও দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা হলেন- নগরীর রেলগেট ভাটা পাড়া এলাকার গোলাম রাব্বানী (৪০) ও জিয়া (৩৫)।

হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ওই তিনজনকে রামেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। মৃত সেলিমের আত্মীয়রা জানিয়েছেন তিনি অতিরিক্ত মদ্যপান করেছেন। তবে ময়নাতদন্ত পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ