রাজবাড়ীর পাংশা পৌর এলাকার নারায়ণপুর কুণ্ডপাড়ায় এক বাড়িতে গ্যাস সিলিন্ডারের আগুনে শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় রব্বান সরকারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
আগুনে দগ্ধরা হলেন আজাদ সরদার, তার ভাই রব্বান সরদারের শিশু ছেলে সৌরভ সরদার, আজাদ সরদারের শ্বশুর আজগর আলী ও গ্যাস সিলিন্ডারের মিস্ত্রি রিঙ্কু।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাস সিলিন্ডার ঠিক করার জন্য ওই বাড়িতে রিঙ্কু নামের এক মিস্ত্রিকে আনা হয়। সব ঠিক করে সিলিন্ডারে নল লাগিয়ে পরীক্ষা করার জন্য গ্যাসের চুলা জ্বালাতেই সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা মিস্ত্রিসহ চারজন দগ্ধ হন। পরে তাদের পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের নল ছিদ্র হয়ে ওই রুম আগে থেকেই গ্যাসে পূর্ণ হয়ে ছিল। তাই চুলা জ্বালানোমাত্র পুরো রুমে আগুন ছড়িয়ে পড়ে।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ সবিতা রানী তালুকদার জানান, দগ্ধদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। তাদের সবার শরীরের বেশকিছু অংশ পুড়ে গেছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051