1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশের অভিযানে বালুবাহী ২৬ ট্রাক জব্দ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ ১২:১৩ pm

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশের অভিযানে ২৬টি বালুবাহী ট্রাক জব্দ করে মোটরযান আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন রাস্তায় অভিযান চালিয়ে ট্রাকগুলো জব্দ করা হয়।

রাজবাড়ীর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তাজ জানান, রাজবাড়ী শহরসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বালুবাহী ট্রাক চলাচল করায় রাস্তা নষ্ট হচ্ছে। জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৩১ আগস্ট দিবাগত রাত থেকে ১ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন রাস্তায় অভিযান চালিয়ে ২৬টি বালুবাহী ট্রাক জব্দ করা হয়। পরে মোটরযান আইনের অপরাধ অনুযায়ী প্রতিটি ট্রাকের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করা হয়। একই সঙ্গে ট্রাক চালকদের সচেতন করা হয়, যেন তারা বালুবাহী বড় ট্রাক চালিয়ে রাস্তার ক্ষতি না করেন।

উল্লেখ্য, রাজবাড়ীতে এবারই প্রথম ট্রাফিক পুলিশের অভিযানে ২৬টি বালুবাহী ট্রাক জব্দ করা হলো। ট্রাকগুলো রাজবাড়ী পুলিশ লাইন্সের মাঠে রাখা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ