বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর অকাল মৃত্যুতে গভীর শোকাহত ও একান্ত মর্মাহত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
তিনি বলেছেন, শফিউল বারী বাবু রাজপথে বিভিন্ন প্রতিবাদ মিছিলে নিরন্তর তাঁর সঙ্গী হিসেবে অত্যন্ত ঘনিষ্টভাবে কাজ করতে পেরে আমি সত্যিই গর্বিত। জাতি তাঁর এ অবদান চিরদিন স্মরন রাখবে, এই বিশ্বাস করি।
বিএনপির এই সিনিয়র নেতা গভীর দু:খ প্রকাশ করে বলেন, বাবু ঢাকা কলেজে প্রথম বর্ষের ছাত্র থাকার সময় থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী রাজনীতির আদর্শে বিশ্বাসী হয়ে নিজেকে জিয়ার সৈনিক হিসেবে নিবেদিত করেন। সে সময় থেকে শুরু করে দশকের পর দশক ধরে বাংলাদেশী জাতীয়তাবাদের এই চিন্তাধারাকে লালন পালন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে তিনি সমুন্নত রেখেছেন। একই সঙ্গে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মূল কার্যক্রমগুলো বছরের পর বছর ধরে সামরে এগিয়ে নিয়ে গিয়েছেন। এই দেশপ্রেমের স্বাক্ষর রেখে গেছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। শোকবার্তায় ড. আব্দুল মঈন খান মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং মহান আল্লাহতায়ালা তাঁর শোকার্ত পরিবারকে এই কঠিন সময়ে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন, এই প্রার্থনা করেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051