আর্থিক খাত স্বাধীনভাবে পরিচালিত হবে এবং বিনিয়োগ ও ঋণ বরাদ্দে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না বলে আশ্বস্ত করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এটি সরকার ও প্রধানমন্ত্রীর সুস্পষ্ট সিদ্ধান্ত।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী ফান্ড ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আর্থিক খাতে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। একইভাবে বিনিয়োগ বরাদ্দের ক্ষেত্রেও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। পুঁজিবাজার, বিনিয়োগ বাজার ও সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশের বাজারে আগ্রহ দেখাচ্ছেন, যা অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা।
এদিকে, ৪২৫ কোটি টাকার মূলধন নিয়ে ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের অংশগ্রহণে যাত্রা শুরু করেছে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানি। ব্যাংকগুলো তাদের এক শতাংশ মুনাফা দিয়ে এ তহবিল গঠন করেছে।
জানা গেছে, তহবিলটি এককালীন নয়; ধারাবাহিকভাবে সিড, লেট সিড ও সিরিজ-এ পর্যায়ে বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে উৎপাদনশীল ও প্রযুক্তিনির্ভর খাতের উদ্যোক্তারা মূলধন সহায়তা পাবেন। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
মাসরুর আরেফিন বলেন, শুধু প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নয়, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও এই ভেঞ্চার ক্যাপিটাল সুবিধা পাবেন।
অন্যদিকে, বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর মো. মোস্তাকুর রহমান জানান, আগামী জুলাই থেকে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন বাধ্যতামূলক করা হবে। এছাড়া ব্যাংকগুলোর ৪২৫ কোটি টাকার মূলধনের পাশাপাশি ভেঞ্চার ক্যাপিটালে আরও ৫০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051