রাজনৈতিক দলগুলোয় নারীদের প্রতিনিধিত্ব শতকরা ৩৩ ভাগ নিশ্চিতকরণে নীলফামারীতে মানববন্ধন করেছে নারী উন্নয়ন ফোরাম।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। উন্নয়ন সংস্থা ডেমক্রেসিওয়াচের অপরাজিতা প্রকল্প কর্মসূচিতে সহযোগিতা করে।
কিশোরগঞ্জে মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নারী ফোরামের সভাপতি শাপলা বেগম। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল ইসলাম স্বপন, নারী ফোরামের সদস্য নাছিমা বেগম, ওয়াজেদা বেগম, নার্গিস বেগম, সাহেরা বেগম, লাইলী কাদের ও ডেমক্রেসিওয়াচ এর অপরাজিতা প্রকল্পে উপজেলা কো-অর্ডিনেটর খুরশিদ জাহান।
বক্তারা জানান, গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সব পর্যায়ে শতকরা ৩৩ জন নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য বলা হয়েছে। কিন্তু অনেক দলের মধ্যে এটি এখনও বাস্তবায়ন হয়নি। আমরা দাবি জানাচ্ছি, নতুন আইনে যেন নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিয়ে নারীদের এই প্রতিনিধিত্বের বিষয়টি নিশ্চিত করা হয়।
সৈয়দপুর উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নারী ফোরামের সভাপতি সানজিদা বেগম লাকি। এতে পৌরসভা, ইউনিয়ন পরিষদে নির্বাচিত নারী জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051