প্রদীপ কুমার পাল
উন্মুক্ত আকাশে শুনি চিলের চিৎকার।
সংখ্যালঘুদের ঘরে সর্তক শীৎকার।।
রাজনীতি! নিগ্রহ নির্যাতন শোষণ।
জ্ঞান সুগম্ভীর কণ্ঠে তত্ত্ব বিশ্লেষণ।।
অন্যায় -অত্যাচারে চাটুকার বাহিনী।
স্বদেশে আজ সংখ্যালঘুদের কাহিনী।।
রাস্তায় নেতা-নেত্রীর চলছে মহড়া।
রাজনীতি! এই দেশ বড় রঙ্গ ভরা।।
স্নাতক-স্নাতকোত্তর শিক্ষিত বেকার।
ভাল-মন্দ বারে ক্ষোভ,না থাকে খাবার।।
ন্যায়সংগত হলো জনতার খাবার।
আছে মঙ্গা, অথচ খাদ্য আছে প্রচুর।।
রাজনীতি ক্রোধের দেবোত্তর সম্পত্তি।
দ্বিজাতিতত্ত্বের ধর্মভিত্তিক সংস্কৃতি।।
কৃপা খুঁজে মরে মোহজালে কানামাছি।
আজও নিমিত্তমাত্র ফল সব্যসাচী।।
তবু জানি যবে জয় হবে বলেছিলে।
আকাশে ঠেকেছে লাভে-লোকসানে মিলে।।
চাওনি তখন তুমিও -এ পরিণাম।
অবসাদের মতো,শান্তির অনিকাম।।
এরই আয়োজন অর্ধশতক ধ'রে।
কোটি কোটি শব পচে অগভীর গোরে।।
দু'দুটো যুদ্ধংদেহী একাধিক বিপ্লবে।
মেদিনী মুখর একনায়কের স্তবে।।
স্নেহশীল অচল সাধারণ শুদ্ধিতে।
সার্থকতা ফল ফলবেই জোতে জোতে।।
সমস্ত,সকলে আজ তুমি নিরুৎসাহ।
হৃদ-মাঝে জুড়ায় দেব-মন্দিরে দাহ।।
তিতিক্ষা,অহিংসা,মনীষা, বিবেকী দ্বিধা।
সম্পর্কশূন্য ইষ্টদেবতা সদভিধা।।
---------------- নাটোর--------------
রচনাকাল -রবিবার
১৯ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দ
০৪ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051