কোনো পদ-পদবী, এমপি, মন্ত্রী, মেয়র কোনো কিছুর জন্য রাজনীতিতে আসিনি বলে মন্তব্য করেছেন ডিসিসি'র সাবেক ধানের শীষ প্রতিকের মেয়র প্রার্থী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
ব্যক্তিগত সফর শেষে দেশে সোমবার পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
এসময় ইশরাক হোসেন বলেন, আমি ব্যক্তিগত কাজে দেশের বাইরে গিয়েছিলাম। এই বিদেশ যাওয়া নিয়ে অনেক পত্রিকায় মিথ্যা সংবাদ এসেছে উল্লেখ করে বলেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই কোনো পদ-পদবী, এমপি, মন্ত্রী, মেয়র কোনো কিছুর জন্যই রাজনীতিতে আসিনি। আমি রাজনীতিতে এসেছি মানুষের অধিকার আদায়ের জন্য। এখন দেশে চরম সংকট চলছে, মানুষের কোন অধিকার নেই। আজীবন মানুষের কল্যাণে, মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে থাকবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, এই ঢাকার মাটিতে আমার জন্ম, এই ঢাকার মাটিতে আমার বাবার কবর। জীবন থাকতে এই ঢাকার মাটি ছাড়বো না। যদি মৃত্যুও হয় ঢাকার রাজপথেই আমি মরবো।
উল্লেখ্য, গত দেড় মাস যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে থাকার পর দেশে ফিরে আজ সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এসময় তিনি নিজের অবস্থান তুলে ধরেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051