করোনাভাইরাস মহামারীর মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে হাত ধোয়ার জন্য নির্মিত ‘বেসিন’ অবহেলায় এখন পরিত্যক্ত রয়েছে।এসব হাত ধোয়ার বেসিন নোংরা, আবর্জনার স্তূপ, ধুলো-বালিতে মাখামাখি হয়ে ব্যবহার অযোগ্য অবস্থায় পড়ে আছে।
ত্যুর হার রেকর্ড অতিক্রম করলেও এসব বেসিন পরিষ্কার কিংবা ব্যবহার উপযোগী করার ব্যবস্থা নেওয়া হয়নি করোনাভাইরাস সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও এসব বেসিন ব্যবহারে কেউ গুরুত্ব দেয়নি, কর্তৃপক্ষও নজরদারিতে রাখেনি।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যুর হার রেকর্ড অতিক্রম করলেও এসব বেসিন পরিষ্কার কিংবা ব্যবহার উপযোগী করার ব্যবস্থা নেওয়া হয়নি।
রাজধানীর জজ কোর্ট প্রাঙ্গণে দেখা যায়, হাত ধোয়ার বেসিনে জমে আছে ময়লা। হাত ধোয়ার উপকরণও রাখা হয় না। রাজধানী বাসী জানান, নির্মাণের কিছুদিন এগুলো সচল থাকলেও এখন বেসিনগুলো অকেজো হয়ে পড়েছে, যার ফলে পথচারীরা এগুলো ব্যবহার করতে পারছে না। সরকারের লাখ লাখ টাকা ব্যায় করে নির্মিত বেসিনগুলো দ্রুত সংস্কার করে জনসাধারণের ব্যবহার উপযোগী করার দাবি করছেন তারা।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051