রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আট তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার।
তিনি বলেন, রাত ৮টা ৫৫ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর পাওয়া যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ইউনিট ৯টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনে চারটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুন নিয়ন্ত্রণে এলে পরবর্তী সময়ে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানানো সম্ভব হবে। এখন পর্যন্ত কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051