1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজধানীর সব বাসায় সোলার প্যানেল স্থাপন করা হবে: বিদ্যুৎমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ৩:২১ pm

দেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। একই সঙ্গে রাজধানীতে বিদ্যুতের ওপর চাপ কমাতে প্রতিটি বাসায় ধাপে ধাপে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। এ লক্ষ্যে আগামী জুনের মধ্যে নতুন নীতিমালা জারি করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জাম বিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং ব্যাকআপ ব্যবস্থা গড়ে তুলতে সোলার বিদ্যুৎ সহজলভ্য করা হবে। এ জন্য সরকারি নির্দেশনার মাধ্যমে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।

তিনি বলেন, দীর্ঘদিন নেতৃত্ব ও সমন্বয়ের অভাবে দেশে বড় পরিসরে সোলার ব্যবস্থার বিস্তার ঘটেনি। তবে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানিকে গুরুত্ব দিয়ে সোলার ও বায়ুশক্তি খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ