রাজধানীর পল্লবী থানা এলাকার বাউনিয়াবাদ মহিলা মাদ্রাসার পাশে একটি ঝাড়ুর কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট। বুধবার (২ জুন) বেলা সোয়া ১২টায় এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিরপুরের বাউনিয়াবাদ মহিলা মাদ্রাসার পাশে একটি ঝাড়ুর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
তিনি আরও জানান, আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051