রাজধানীর নবাবপুরের আলুবাজার রোডের ডিসেন্ট বেকারিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিস সদরদফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার।
তিনি বলেন, নবাবপুরের আলুবাজার রোডের ডিসেন্ট বেকারিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ৮টা ২৬ মিনিটে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর মাত্র ২২ মিনিটে রাত ৮টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনীর কর্মীরা।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051