রাজধানীর গুলশান-২-এর ১৪তলা ইউনিমার্ট ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
শনিবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে আগুন লাগার খবর পায় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ।
তিনি বলেন, রাজধানীর গুলশান-২-এর ১৪তলা ইউনিমার্ট ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। আরও কয়েকটি ইউনিট পথে রয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051