
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৫ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৭টি মামলা করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৩৪ জন, ওয়ারী বিভাগ ৬৪ জন, মতিঝিল বিভাগ ৭৬ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১২০ জন, গুলশান বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৪৬ জন ও গোয়েন্দা বিভাগ ১৬ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ৩টি চাপাতি, ৫টি চাকু, বিস্ফোরিত ককটেল এর অংশ বিশেষ ৫৩ পিস লোহার পেরেক (তারকাটা), ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭ পিস ইয়াবা, ১২১.৩ গ্রাম হেরোইন, ৩ বোতল বিদেশি মদ, ২০ ক্যান বিয়ার, ১টি প্রাইভেটকার, ৫টি মোবাইল ও নগদ ৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051