রাজধানীর ভাটারা থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সদস্য হেদায়েত হোসেনকে (৫৩) আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৪)।
সোমবার (১৯ অক্টোবর) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে হিযবুত তাহরীরের বিভিন্ন উগ্রবাদী ও দেশবিরোধী লিফলেট, বই এবং অনলাইন সম্মেলনের ম্যানুয়াল উদ্ধার করা হয়।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম সজল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা এলাকার একটি বাসা থেকে হেদায়েত হোসেনকে আটক করা হয়। তিনি লন্ডনে থাকা অবস্থায় হিযবুত তাহরীরের প্রত্যক্ষ সংস্পর্শে আসেন। পরবর্তীকালে অনলাইনে মিটিং ও ফেসবুকে সংগঠনটির মতবাদ প্রচার করতে থাকেন।
আটক হেদায়েত হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি সাজেদুল ইসলাম।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051