1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজধানীতে সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪ ১১:২৬ am

রাজধানীর কারওয়ান বাজারে নির্মাণাধীন বোরাক টাওয়ারের ছয়তলা থেকে মো. তারেক হোসেন (৩০) নামে এক সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারেক ওই নির্মাণাধীন ভবনে নিরাপত্তা কর্মীর কাজ করতেন এবং সেখানেই রাত্রীযাপন করতেন। তার বাবার নাম মো. তাহের হোসেন।

বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হায়দার। তিনি জানান, গত রাতে খবর পেয়ে নির্মাণাধীন ষষ্ঠতলা ভবনে যাই। সেখান থেকে একটি রডের সঙ্গে গলায় রশি পেঁচানো ওই সিকিউরিটি গার্ডকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।

এসআই আরও জানান, প্রাথমিকভাবে আমরা ওই যুবকের মৃত্যুর সঠিক কারণ জানতে পারিনি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ