রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে এইচ টি সুজিওয়া নায়নালোকা (৫৪) নামে এক শ্রীলঙ্কান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর পৌনে ৩ টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের ১৩/এ রোডের ২ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) ইমন মো. ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উত্তরার ওই বাসায় গত বছরের আগস্ট মাস থেকে স্ত্রীকে নিয়ে থাকতেন সুজিওয়া নায়নালোকা। কিছুদিন আগে তার স্ত্রী কানাডায় বেড়াতে যায়। গত ১৫ মার্চ তার বন্ধু আশানকা সানজিওয়া হেরাথ বেড়াতে আসে।
এসআই আরও জানান, মৃতের ওই বন্ধু কয়েকবার দরজা নক করেও সাড়া-শব্দ না পেয়ে একপর্যায়ে রুমের ভিতরে গিয়ে সুজিওয়া নায়নালোকাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তিনি ওই বাসার গার্ডকে বিষয়টি জানালে পরে থানায় খবর দেওয়া হয়।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ওই ব্যক্তি অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওই এসআই।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051