রাজধানীর মিরপুর-১ নম্বর বেড়িবাঁধ এলাকায় বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৮টা ২৫ মিনিটে বেড়িবাঁধ সংলগ্ন নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া বাস দুটি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব পরিবহন বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট। পরে ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ।
ফায়ার সার্ভিস সদর দফতর থেকে মিডিয়া হাউজের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাত ৮টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদে কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, মিরপুর-১০ নম্বর এলাকায় একই দিন রাত সাড়ে ৯টার দিকে বিআরটিসির বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে মিরপুর ফায়ার স্টেশনের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নিনির্বাপণ করে। ঘটনার পর রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কর্মকর্তা (মিডিয়া) তালহা বিন জসিম।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051