সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘু গোষ্ঠির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ। আজ শুক্রবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাই ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশক্রমে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক সামসুল আলম অনিক, সদস্য ব্যারিস্টার সজিব। বক্তব্যে রাখেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক আরমান হক বাবু, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক আলতাফ হোসেন, সদস্য এমআর মিঠু, সদস্য মনির হোসেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051