রাজধানীতে নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতার আসামিরা মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত।
শুক্রবার (০২ অক্টোবর) সকাল ৬টা থেকে শনিবার (০৩ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (০৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতার আসামিদের তল্লাশী করে ৪ হাজার ২৮৬ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ১ কেজি ৮৯২ গ্রাম ২০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051