রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত সময়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৯৬৭ গ্রাম ৮৭ পুরিয়া হেরোইন, ৭ হাজার ৫৯৫ পিস ইয়াবা, ৪৬ কেজি ৫৩০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা, ৫২৫ বোতল ফেনসিডিল ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮৯টি মামলা করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051