রাজধানীর গুলশান এলাকা থেকে মো. রাসেল হোসেন (৩৮) নামে এক ভুয়া শ্রম পরিদর্শককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ মার্চ) তাকে গুলশান-১ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেলের গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী।
মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।
তিনি বলেন, গুলশানের সাউথ এভিনিউ লিমিটেড নামের প্রতিষ্ঠানে সহকারী শ্রম পরিদর্শক পরিচয় দিয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের লাইসেন্স করে দেয়ার কথা বলে নগদ টাকা দাবি করেন রাসেল। তার আচরণে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সন্দেহ হলে তারা রাসেলকে আটক করে।
খবর পেয়ে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রম পরিদর্শক পরিচয়দানকারী রাসেল হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051