রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও দাসপাড়া বাজার এলাকার একটি চার তলা ভবনের ছাদ থেকে পড়ে মো. শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সেখানে একটি অনুষ্ঠানের ডেকোরেশনের কাজের সময় পড়ে যান।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সঙ্গে থাকা আনোয়ার হোসেন বলেন, আজ গায়ে হলুদের একটি অনুষ্ঠান ছিল। সবুজবাগ দক্ষিণগাঁও দাসপাড়া বাজার এলাকার একটি চারতলা ভবনে ডেকোরেশনের কাপড় লাগানোর সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতের বাবার নাম ইমন আলী। তিনি খিলগাঁও এলাকায় বসবাস করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051