মালয়েশিয়ায় অধ্যায়নরত সাদমান সাকিফ ওরফে রাফি (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ভাটারা থানায় জিডি করেছেন সাদমানের মা।
সাদমান সাকিফ ওরফে রাফি মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে (এপিইউ) পড়াশোনা করছেন।
জিডিতে বলা হয়, ১৩ জানুয়ারি সকালে সাদমান কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যান। এরপর আর বাসায় ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। তার ব্যবহৃত মুঠোফোন নম্বরটিও বন্ধ।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, ‘সাদমান মালয়েশিয়ায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ জন্য তাঁর বাবাকে টাকা জোগাড় করতে বলেন। এর আগের দিনই তিনি বেরিয়ে যান। সিসিটিভির ফুটেজে ল্যাপটপ ব্যাগ নিয়ে সাদমানকে বের হতে দেখা যায়। তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’
সাদমানের মা মনোয়ারা হোসেনের বলেন, ২০১৯ সালের সেপ্টেম্বরে মালয়েশিয়া থেকে তার ছেলে ঢাকায় ফিরে আসেন। এরপর করোনা পরিস্থিতিতে দেশে আটকা পড়েন।
সাদমানের জন্ম ও বেড়ে ওঠা সৌদি আরবে। তিন বছর আগে মালয়েশিয়ার এপিইউতে ভর্তি হন তিনি। ঢাকায় তার কোনো বন্ধুবান্ধব নেই। ঢাকার রাস্তাঘাটও ভালোভাবে চেনেন না। তবে মাঝেমধ্যে সাদমান খুব বেশি চিন্তিত থাকত। গত বছরের নভেম্বরে তার চিকিৎসা করানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051