রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় মনজিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস রিকশাকে ধাক্কা দিয়ে আইল্যান্ডে ওঠে যায়। এতে রিকশার আরোহী আয়নাল হাওলাদার (৪৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তার অবস্থাও আশঙ্কাজনক। সোমবার (৬ নভেম্বর) বিকালে ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুল হক। তিনি বলেন, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।
তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় আয়নাল হাওলাদারকে মৃত ঘোষণা করেন। অপরজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার পরিচয় পাওয়া যায়নি। তবে তার অবস্থা আশঙ্কাজনক।
নিহত আয়নাল ঢাকা দোহার মধুরচড় গ্রামের হাশেম হাওলাদারের ছেলে। বর্তমানে খিলগাঁও সি ব্লক এলাকায় থাকতেন।
নিহতের বড় ভাই শাহজাহান হাওলাদার ঢামেক হাসপাতালে মরদেহ শনাক্ত করেছেন। তিনি জানান, তার ভাই একটি কোম্পানিতে সেলস্ শাখায় কাজ করতেন। আয়নাল ও তার স্ত্রী সেলিনা বেগম (৩৫) মগবাজার হলি ফ্যামিলি হাসপাতালে তাদের এক আত্মীয়কে দেখে রিকশাযোগে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। আয়নালকে ঢামেক হাসপাতালে আনা হয়। তার স্ত্রী স্থানীয় কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051