ঈদুল আজহার পর ফের বেড়েছে মশার যন্ত্রণা। এতে ডেঙ্গুর চেয়ে সাধারন মশার উপদ্রæব বেশি বলে মনে করছেন নগরবাসী। তবে আশার আলো মশার যন্ত্রণা কমাতে ফের ১০ দিনের জন্য চিরুনি অভিযানে নামছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। তবে এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) তেমন কোন উদ্যোগ না নিলেও বিভিন্ন ওয়ার্ডে মশার ওষুধ ছিটাচ্ছে প্রতিষ্ঠানটি।
খোঁজ নিয়ে জানা গেছে, এবার ঈদুল আজহার পর বর্জ্য অপসারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সফল হলেও বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় মশার উপদ্রুব বেড়ে গেছে। ফলে এ থেকে নগরবাসীকে মুক্তি দিতে শনিবার থেকে ১০ দিন ব্যাপি চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছে ডিএনসিসি।
জানা গেছে, ২০১৮ সালে মশার কামড়ে হাজার হাজার নগরবাসী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এরপর ২০১৯ সালে একইভাবে মশার কামড়ে নতুন করে হাজার হাজার মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছে। এতে একাধিক রোগী মারাও গেছে। এরপর নড়েচড়ে বসে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। এরই ধারাবাহিকতায় দুই সিটি মশা নিধনে নানা কার্যক্রম শুরু করেছে। বিশেষ করে ঈদের আগে ডিএনসিসি চিরুনি অভিযান চালিয়ে জেল জরিমানাসহ নানা কার্যক্রম চালিয়েছে। তবে সম্প্রতি মশার উপদ্রæব বেড়ে যাওয়ায় নতুন করে শনিবার থেকে চিরুনি অভিযান শুরু করছে। এতে নগরবাসী ডেঙ্গু চিকুনগুনিয়া থেকে মুক্তি পাবে বলে জানা গেছে।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে আজ বিশেষ পরিছন্নতা অভিযান (চিরুনি অভিযান) শুরু হতে যাচ্ছে। চিরুনি অভিযান ২০ আগস্ট পর্যন্ত চলবে। তবে আগামী ১১ আগস্ট জন্মাষ্টমী, ১৪ আগস্ট শুক্রবার এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে চিরুনি অভিযান বন্ধ থাকবে। অভিযানের কার্যক্রম সকাল ১০টা হতে ১২-৩০ টা পর্যন্ত চলবে। তবে অঞ্চল বা ওয়ার্ডভেদে প্রতিদিনের চিরুনি অভিযান শুরু ও শেষ করার সময় পরিবর্তন হতে পারে। ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং চিরুনি অভিযান সম্পর্কে নগরবাসীকে অবহিত করতে ইতিমধ্যে ডিএনসিসির সর্বত্র মাইকিং করা হয়েছে।
জানা গেছে, চিরুনি অভিযানের সময় প্রতিটি সাবসেক্টরে ডিএনসিসির ৪ জন পরিচ্ছন্নতাকর্মী ও ১ জন মশক নিধনকর্মী, অর্থাৎ প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন ৪০ জন পরিচ্ছন্নতাকর্মী ও ১০ জন মশককর্মী ডিএনসিসির আওতাধীন বিভিন্ন বাড়ি, স্থাপনা ও প্রতিষ্ঠানে গিয়ে কোথাও এডিস মশার লার্ভা আছে কিনা, কিংবা কোথাও তিন দিনের বেশি পানি জমে আছে কিনা, কিংবা ময়লা-আবর্জনা আছে কিনা, যা এডিস মশার বংশবিস্তারে সহায়ক, তা পরীক্ষা করবেন।
চিরুনি অভিযান চলাকালে ডিএনসিসির ৩ জন কীটতত্ববিদ, স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাগণ দিকনির্দেশনা দেবেন। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৯জন কীটতত্ববিদ এবং ৬জন চিকিৎসক ডিএনসিসির সাথে কাজ করবে। পূর্বের চিরুনি অভিযানের ন্যায় এই চিরুনি অভিযান চলাকালে যেসব বাড়ি বা স্থাপনায় এডিস মশার লার্ভা কিংবা এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাবে, তার ছবি, ঠিকানা, মোবাইল নম্বরসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে একটি অ্যাপে সংরক্ষণ করা হবে। এর ফলে চিরুনি অভিযান শেষে ডিএনসিসির কোন কোন এলাকায় এডিস মশা বংশবিস্তার করে তার একটি ডাটাবেস তৈরি হবে। ডাটাবেস অনুযায়ী পরবর্তীতেও তাদেরকে মনিটর করা হবে। ডিএসসিসি সূত্রে জানা গেছে, গত ১৬-২০ মে পরিচালিত চিরুনি অভিযানে ৯ হাজার ৪৬৩টি স্থাপনা পরিদর্শন করে ১৮৭টিতে এডিসের লার্ভা পাওয়া যায়। এডিসের লার্ভা পাওয়ায় এ সময় ৪ লক্ষ ৫৮ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে ৬ - ১৪ জুন অনুষ্ঠিত চিরুনি অভিযানে ডিএনসিসির ১ লক্ষ ৩৪ হাজার ১৩৫ টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১ হাজার ৬০১টি বাড়িতে এডিসের লার্ভা পাওয়া যায়। এডিসের লার্ভা পাওয়ায় সেসময় মোবাইল কোর্টের মাধ্যমে ২১ লক্ষ ৮৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। সর্বশেষ ৪ থেকে ১৪ জুলাই অনুষ্ঠিত পরিচালিত চিরুনি অভিযানে ১ লক্ষ ৩০ হাজার ৯৭৮টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ৮৯৮টিতে এডিসের লার্ভা পাওয়া যায়। এডিসের লার্ভা পাওয়ায় সেসময় মোবাইল কোর্টের মাধ্যমে ২১ লক্ষ ৬৮ হাজার ৭১০ টাকা জরিমানা করা হয়। চলতি বছরে চিরুনি অভিযানের মাধ্যমে এ পর্যন্ত ২ লক্ষ ৭৪ হাজার ৫৭৬টি বাড়ি/স্থাপনা পরিদর্শন করে ২ হাজার ৬৮৬টিতে এডিসের লার্ভা পাওয়া যায়। এডিসের লার্ভা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে এ পর্যন্ত ৪৮ লক্ষ ১২ হাজার ৫১০ টাকা জরিমানা করা হয়।
এদিকে, কাল শনিবার থেকে পরিচালিত চিরুনি অভিযান সর্বাত্মকভাবে সফল করতে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, গণমাধ্যম কর্মী এবং ডিএনসিসির সর্বস্তরের জনগণকে আহবান জানিযেছেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের স্থাপনার ভেতরে-বাইরে, আশেপাশে তিন দিনের বেশি জমা পানি থাকবে, ততদিন পর্যন্ত আমরা ডেঙ্গু থেকে সুরক্ষিত নই। নগরবাসীর প্রতি আমার আহ্বান, বাড়ি বা স্থাপনার ভেতরে, বাইরে, আশেপাশে কোথাও পানি জমে থাকলে এক্ষুনি ফেলে দিন। তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন। ডেঙ্গু থেকে আপনি সুরক্ষিত থাকুন, আপনার পরিবার, শহর ও রাষ্ট্রকে সুরক্ষিত রাখুন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051