ঢাকার সাভারে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সিলভার গার্মেন্টস নামে ওই পোশাক কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে দমকল বাহিনী জানিয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল বাহিনী সদস্যরা এখনও ঘটনাস্থলে আছেন, পরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051