রাজধানীর খিলক্ষেতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বিল্লাল হোসেন (৪০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই ভবনে কাজ করা আরেক শ্রমিক সাইদুল ইসলাম বলেন, আমরা খিলক্ষেত ভূইয়াপাড়া রোডের উত্তরপাড় এলাকার শেষ মাথায় নির্মাণাধীন পাঁচতলা ভবনের তিনতলায় কাজ করছিলাম। এ সময় বিল্লাল অসাবধানতাবশত নিচে পড়ে যাযন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত বিল্লাল ভোলা সদর উপজেলার চরনাবাদ গ্রামের আব্দুর রশিদের সন্তান। খিলক্ষেতে থাকতেন তিনি। তার দুটি সন্তান রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051