রাজধানীর মিরপুর শেওড়াপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মঞ্জু ওরফে মরন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঞ্জু ভোলার বোরহানউদ্দিন উপজেলার পদ্মমানসা গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। তিনি ওই ভবনেই থাকতেন।
মৃতের সহকর্মী আকবর হোসেন জানান, সকাল থেকে শেওড়াপাড়া নির্মাণাধীন আটতলা ভবনের সাততলায় কাজ করছিলেন মঞ্জু। দুপুরে সাততলায় সেন্টারিংয়ের বাঁশ খোলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051