করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশে। গত বছরের সব রেকর্ড ভেঙে প্রতিদিন বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। এমতাবস্থায় সংক্রমণ প্রতিরোধে ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার।
১৮ দফা নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে গণপরিবহন চলবে অর্ধেক আসন খালি রেখে। আর বাসা ভাড়া বাড়বে ৬০ শতাংশ। একইসঙ্গে অফিস আদালত চলবে ৫০ শতাংশ উপস্থিতি মেনে। তবে বাস ভাড়া বাড়িয়ে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল শুরু করলেও কার্যকর হয়নি অফিস আদালতে ৫০ উপস্থিতি মেনে কার্যক্রম। তাই বিপদে পড়েছেন অফিসগামী যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত পরিবহন।
এমন অবস্থায় পরিবহন সংকট নিরসনে রাজধানীতে ৬০টি দ্বিতল বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এসব বাস রোববার (০৪ এপ্রিল) থেকে রাস্তায় নামবে ও যাত্রী পরিবহন শুরু করবে।
এ প্রসঙ্গে বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. তাজুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে ৬০টি ডাবল ডেকার বাস রোববার থেকে রাজধানীতে নামবে। ঢাকার রাস্তায় বিআরটিসির ৩৫টি ডাবল ডেকার বাস ইতোমধ্যে নামানো হয়েছে। আমার বিশ্বাস ৬০টি ডাবল ডেকার ফুলফেজে নামানো হলে যাত্রীদের পরিবহন সংকট অনেকটাই কমে যাবে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051