রাজধানীতে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ।
রাজধানীর সবুজবাগ এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।
আজ শুক্রবার সকালে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আটক ব্যক্তি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে অর্থ লেনদেন করতো বলে প্রাথমিকভাবে তথ্য আছে।
পরে এ বিষয়ে বিস্তারিত জানাবে পুলিশ।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051