
রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে রাকিবুল হাসান নাসির (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় যাত্রাবাড়ী এলাকায় সেতু ডিলাক্স ও বনফুল পরিবহণের দুটি বাসের মাঝে চাপা পড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার বলেন, আমরা জানতে পেরেছি যাত্রাবাড়ী ইলিশ কাউন্টারের সামনে দুই বাসের চাপায় একজন পথচারী গুরুতর আহত হয়েছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। এছাড়া বিস্তারিত কিছু জানতে পারিনি।
ভিন্নবার্তা/এমএসআই