রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। বুধবার (৬ এপ্রিল) হাজারীবাগ থানার রায়েরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
গ্রেপ্তাররা হলেন- রিয়াজুল ইসলাম, মো. মুন্না হাওলাদার, মো. শাকিল হাওলাদার, মো. ফেরদৌস ও মো. আবুল কালাম আজাদ। এসময় তাদের হেফাজত হতে ৩টি স্টিলের ফোল্ডিং চাকু উদ্ধারমূলে জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান এ সব তথ্য নিশ্চিত করেছেন।
ফজলুর রহমান বলেন, হাজারীবাগ থানার রায়েরবাজার বেড়িবাঁধের মেন্ডি ডেন্টাল কলেজ ও হাসপাতালের মেইন গেটের সামনে কতিপয় লোক ডাকাতি করার উদ্দেশে অবস্থান করে এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে তাদের ধরা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051