রাজধানীর কলেজগেট এলাকায় ট্রাকের চাপায় এক গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। নিহতের নাম এমদাদ হোসেন (৬০)। তিনি দৈনিক সংবাদের সম্পাদনা সহকারী ছিলেন। শুক্রবার অফিস শেষে বাসায় ফেরার পথে রাত আড়াইটার দিকে দুর্ঘটনার শিকার হন।
মোহাম্মাদপুর থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) বণিক ভক্ত বলেন, দুর্ঘটনায় নিহত এমদাদ হোসেন দৈনিক সংবাদ পত্রিকায় কাজ করতেন। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়না তদন্ত শেষে এমদাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে মোহাম্মাদপুর থানা পুলিশ জানায়, কলেজগেটে মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে একটি মোটরসাইকেলকে দ্রুতগতির একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে সম্প্রতি রাজধানীর পান্থপথ মোড়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লাবাহী গাড়ির চাপায় গণমাধ্যমকর্মী মো. আহসান কবির খান (৪৬) নিহত হন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051