রাজধানীর তেজগাঁওয়ের জাহাঙ্গীর গেট এলাকায় ট্রাকের ধাক্কায় নাঈম হোসেন (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (৮ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির বোনজামাই আতাউর রহমান বলেন, নাঈম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। দরকারি একটি কাজে পুরান ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে মোটরসাইকেলযোগে দক্ষিণখানের মোল্লারটেক বাসায় ফেরার পথে জাহাঙ্গীর গেট এলাকায় একটি মিনি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নাঈমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। বাবার নাম মো. আবু তাহের। বর্তমানে দক্ষিণখানের মোল্লারটেক এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051