রাজধানীর বিজয় সরণি এলাকায় এপেক্স পলিমার গ্রুপের টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে লাগা আগুন মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে।
তিনি জানান, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৫টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
এখন আগুন নির্বাপণের পাশাপাশি ডাম্পিংয়ের কাজ চলছে।
তাৎক্ষণিকভাবে কোথা থেকে এই আগুনের সূত্রপাত সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার সকাল পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র : ইউএনবি
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051