1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
মাদকবিরোধী অভিযান

রাজধানীতে গ্রেফতার ৮৫

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ ২:০৫ pm

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৮৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানে গ্রেফতার আসামিদের কাছ থেকে ২ হাজার ৯৩০ পিস ইয়াবা, ৩৬ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ৩৬ কেজি ২৮৫ গ্রাম গাঁজা, ১০০ বোতল ফেনসিডিল ও সাড়ে ১২ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ