রাজধানীর রামপুরায় ইতি আক্তার (১২) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রামপুরা হাজীপাড়া ২৭৯/৫ নম্বর বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
রামপুরা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইতি আক্তার রামপুরার এক আইনজীবীর বাসার গৃহকর্মী ছিল বলে জানান এসআই। তিনি বলেন, আশেপাশের লোকজনের মুখে জানতে পারি, ইতি গ্রামের বাড়ি যাওয়ার জন্য বিষণ্ণতায় ছিল। গ্রামের বাড়িতে যেতে না পারায় ওই বাসায় জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে ফাঁসি দেয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে ওই হাসপাতালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান রামপুরা থানার এসআই সাইফুর রহমান।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051