রাজধানীর শাহবাগ বাবুপুরা পুলিশ ফাঁড়ির পাশে বঙ্গবাজারের কাছে ফুটপাতে বসা কেন্দ্র করে এক ব্যবসায়ীর হাতে আরেক ব্যবসায়ী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. সেলিম (৫০)। তিনি ফুটপাতে দাঁড়িয়ে তরমুজ বিক্রি করেন। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আখতার হোসেনের ছেলে।
বর্তমানে বঙ্গমার্কেটসংলগ্ন রেল কলোনি বস্তিতে পরিবারের সঙ্গে থাকতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তরমুজ ব্যবসায়ী মো. সেলিমের সঙ্গে আখের রস ব্যবসায়ী সুলতানের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে সেলিম সুলতানকে কিলঘুষি মারেন।
পরে সুলতান তার মেশিনের লোহার হেন্ডেল দিয়ে সেলিমের মাথায় সজোরে আঘাত করেন।
গুরুতর অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক দুপুর সোয়া ১২টায় তাকে মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার অধীন বাবুপুরা পুলিশ ফাঁড়ির এএসআই মো. জয়নাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সুলতানকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051